October 12, 2026, 12:56 am

বকশীগঞ্জে বাসচাপায় প্রাণ গেল বউ-শাশুড়ির

স্টাফ রিপোর্টার মোঃ ইমরান আকন্দ :

জামালপুরের বকশীগঞ্জে বাস চাপায় বউ- শ্বাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের উপজেলার নিলাক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নিলাক্ষিয়া ঠাকুর পাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায় , শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা শান্তুি পরিবহন নামে একটি বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুর পাড়া হয়ে রৌমারী যাচ্ছিলেন। এসময় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন শ্বাশুড়ি উফেজা বেগম (৬৫) ও তাঁর ছেলের বউ ফরিদা বেগম (৪০)। বাসটি ঠাকুর পাড়া এলাকা অতিক্রম করার সময় সকাল ৬ টার দিকে  ওই দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এঘটনায় ঘাতক বাস ও বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়।
বউ- শ্বাশুড়ির মৃত্যুর খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘাতক বাসটি জব্দ করেন।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মকবুল হোসেন জানান, ঘাতক বাস ও হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা