প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে শুরুতে চাপে পড়েছিল বাংলাদেশ। দলীয় ৩১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর দ্রুত সাজঘরে ফেরেন মুমিনুল হক ও আগের ইনিংসে দারুণ ব্যাটিং করা তানজিদ হাসান তামিম।
সাদমান ইসলাম ২২ বলে ১৩ রান করেন। মুমিনুলের ব্যাট থেকে আসে ১৪ বলে ৭ রান। আর আক্রমণাত্মক ব্যাটিংয়ে তানজিদ ৩৮ বলে করেন ৩১ রান।
তবে চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজনের ১৫৯ রানের জুটিতে লিড তিনশ ছাড়িয়ে যায়। মুশফিক ১৪৮ বলে ৮১ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল ৯টি চার।
অন্যদিকে শান্ত ১৯১ বলে ৮২ রানের ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ৫টি চার। দুজনই ফিফটি পেলেও কেউ সেঞ্চুরির দেখা পাননি।
এরপর হাসান মাহমুদের উইকেট হারায় বাংলাদেশ। ৬ বল খেলে ১ রান করে আউট হন তিনি। দিন শেষে লিটন দাস ৫ ও মেহেদী হাসান মিরাজ শূন্য রানে অপরাজিত রয়েছেন।
আফগানিস্তানের হয়ে জিয়া উর রহমান ও ইয়ামিন আহমেদজাই দুটি করে উইকেট নেন। মোহাম্মদ সেলিম ও কায়েস আহমেদ নেন একটি করে উইকেট।