September 24, 2026, 9:58 am

সোনারগাঁয়ে যুবলীগ-শ্রমিকলীগ-বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাসহ গ্রেফতার-১২

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশে বিশেষ অভিযানে ছয় কেজি গাঁজাসহ বিভিন্ন মামলার ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার(২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী পরিচালিত এ অভিযান শেষে গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের মধ্যে মাদক মামলার ২ জন, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৩ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২ জন, নিয়মিত মামলার ১ জন, সিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জন এবং ৩ জন মাদকসেবী রয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আটককৃতরা হলেন— সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক পারভেজ আল গনি (৩৮), জামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী বসুদেব বিশ্বাস (৪৬) এবং সনমান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড শ্রমিক লীগের প্রচার সম্পাদক খাজা (৪৮)।
মাদক মামলায় ফেনী সদরের লিমুয়া গ্রামের মোঃ নাজিম (২১) ও চাঁদপুর সদরের মনোহরকান্দি গ্রামের মোঃ সানী (৩০)।
আটককৃত ৩ মাদকসেবী হলো, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মোঃ ফারুক মিয়া (২৭), সোনারগাঁয়ের চৌধুরী বারদী এলাকার মোঃ সুমন (৩৫) ও আলগীর চর এলাকার মোঃ অপু (১৯)।
এছাড়াও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সোনারগাঁয়ের মহজমপুর এলাকার মোঃ কাজী জুবাইয়ের (২৭) ও পৌর ভবনাথপুর এলাকার মোঃ শাহীন মিয়া (৪৮), সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি বাড়ীমজলিস এলাকার মুকবল হোসেন এবং নিয়মিত মামলায় নোয়াগাঁও বিষ্ণাদী দক্ষিণপাড়া এলাকার মোঃ শামীম (৩০)-কে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন,আজ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা