November 5, 2026, 7:19 pm

গঙ্গার পানি বণ্টনে নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ

গঙ্গা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি নবায়নের পরিবর্তে নতুন চুক্তি করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত করার পাশাপাশি দেশের স্বার্থ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, নদী বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নদীগুলোর ওপর পড়ছে। নদীদূষণ কমাতে এর মূল কারণগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

তিনি বলেন, বুড়িগঙ্গা নদী এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ে। নদীদূষণের কারণে প্রতিবছর বাংলাদেশকে বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা