September 23, 2026, 6:13 am

‘ফ্যাসিস্ট-রাজাকারের সঙ্গে আত্মীয়তার বন্ধনও ছিন্ন করতে হবে: প্রতিমন্ত্রী সুমন

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে বিএনপি। সভায় ফ্যাসিস্ট ও রাজাকারদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কাউখালীতে আয়োজিত ওই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্ট, রাজাকার যারা ছিল, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। তাদের সঙ্গে কোনো আত্মীয়তা থাকলে সেই আত্মীয়তার বন্ধনও ছিন্ন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে। এক ভাই বিএনপি করবেন, আরেক ভাই ফ্যাসিস্ট হবেন, আরেক ভাই গুপ্ত—এটা চলবে না। আমার স্পষ্ট বার্তা, আপনারা কিন্তু পার পাবেন না।’

খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ তুলে সুমন বলেন, ‘আমাদের নেত্রী, আমাদের অভিভাবক, আমাদের দেশের মা বিনা চিকিৎসায় মারা গেছেন এই ফ্যাসিস্টদের কারণে। সেই ফ্যাসিস্টদের আপনারা প্রশ্রয় দেবেন, তাদের সঙ্গে আত্মীয়তা করবেন, সেই দিন শেষ। একদম শেষ।’

কর্মসূচিতে কাউখালী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা