September 19, 2026, 2:20 pm

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সাফল্যের’ তালিকা প্রকাশ, হাসনাতের ফেসবুক পোস্ট

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গত ছয় মাসের কথিত ‘সাফল্যের’ তালিকা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে স্বরাষ্ট্রমন্ত্রীর গত ছয় মাসের ‘উল্লেখযোগ্য সাফল্য’ হিসেবে চারটি বিষয় উল্লেখ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ তার পোস্টে লেখেন, ‘গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের উল্লেখযোগ্য সাফল্য— ছেলের বিসিবির ডিরেক্টর হওয়া। প্রায় ৬০০ কোটি টাকার কমিশনের জাপানি কোম্পানির লোকাল এজেন্ট হিসেবে কাজ পাওয়া এবং সচিবদের সঙ্গে মিটিং করার সুযোগ তৈরি করা। বিমানবন্দরের ইমিগ্রেশন ম্যানেজমেন্টের লোকাল এজেন্ট হিসেবে কাজ পাওয়ার চেষ্টায় এগিয়ে থাকা এবং ছেলের শিক্ষক থেকে ব্যবসায়ী হয়ে ওঠা।’

স্ট্যাটাসের শেষাংশে হাসনাত লেখেন, ‘সব মিলিয়ে, গত ছয় মাসে রাষ্ট্রের আইনশৃঙ্খলার কতটা উন্নতি হয়েছে জানি না, তবে উনার পকেটের উন্নতির গতিটা বেশ লক্ষণীয়।’

তবে ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ যেসব অভিযোগ ও দাবি করেছেন, সেগুলোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বা সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা