September 14, 2026, 12:58 pm

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩

নোয়াখালী জেলা শহর মাইজদীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে শহরের হোয়াইট হল এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনের দিকে কয়েকজন ব্যক্তি যুবলীগের এক নেতার নামে লেখা একটি ব্যানার বহন করছেন। মিছিলে প্রায় ৩০ থেকে ৩৫ জন অংশ নেন। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মিছিলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে জড়িতদের শনাক্তের কাজ চলছে। ইতোমধ্যে মিছিলে অংশ নেওয়া তিনজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা