September 14, 2026, 6:57 am

১৩ হাজার ৬৭৭ শিক্ষকের বদলি আবেদন, চলতি সপ্তাহেই ফল প্রকাশের পরিকল্পনা

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় ১৩ হাজার ৬৭৭ জন আবেদন করেছেন। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টায় বদলির আবেদন গ্রহণের সময়সীমা শেষ হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, এবার সাড়ে ১৩ হাজারের বেশি শিক্ষক বদলির জন্য আবেদন করেছেন। আবেদন যাচাই-বাছাই শেষে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে দ্রুতই বদলির ফল প্রকাশ করা হবে।

মাউশি সূত্র আরও জানিয়েছে, মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চলতি সপ্তাহের মধ্যেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এদিকে বদলি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করতে পারেন বলে জানা গেছে। তবে তিনি উদ্বোধন না করলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অনুষ্ঠানে উদ্বোধন করতে পারেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা