September 13, 2026, 6:28 pm

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আওয়ামী আমলের দুর্নীতির বিচার না করে দুদককে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে: আসিফ মাহমুদ

আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে সংঘটিত ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনায় কার্যকর বিচার বা দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে ওঠা ১১ হাজার কোটি টাকা পাচার ও কমিশন গ্রহণের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে তা অস্বীকার করেন আসিফ মাহমুদ। একই সঙ্গে আওয়ামী লীগ আমলের আলোচিত দুর্নীতি ও অর্থ লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বর্তমান প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ কোথায়, সে প্রশ্ন তোলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত দুর্নীতি ও লুটপাটের মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে নামমাত্র মামলা করা হচ্ছে। অন্যদিকে নতুন রাজনৈতিক শক্তির নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একের পর এক ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

দুদকের বর্তমান কার্যক্রমের সমালোচনা করে এনসিপির এই মুখপাত্র বলেন, দুর্নীতি দমন কমিশনে কাঙ্ক্ষিত সংস্কার করা হয়নি। বরং দুদক-সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের ফলে প্রতিষ্ঠানটি অতীতের মতো আবারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, এ ধরনের অপপ্রচার ও হয়রানির বিরুদ্ধে তারা আইনগতভাবে মোকাবিলা করতে প্রস্তুত।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা