September 12, 2026, 12:46 pm

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি-শি-পুতিন

পুতিন-শির সঙ্গে হাত ধরে মোদির ছবি, দিল্লিতে শুরু ব্রিকস সম্মেলন

দিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত ধরে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (১২ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করেন মোদি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘দিল্লিতে ব্রিকস সম্মেলন ২০২৬ শুরু হয়েছে।’

ছবিতে দেখা যায়, মাঝখানে দাঁড়িয়ে আছেন নরেন্দ্র মোদি। তার দুই পাশে রয়েছেন ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। তিন নেতা পরস্পরের হাত ধরে ক্যামেরার দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ছবি তুলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এবারের ব্রিকস সম্মেলন বৈশ্বিক রাজনীতির বর্তমান পরিস্থিতির কারণে বিশেষ গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন ও রাশিয়ার টানাপড়েন, ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের মধ্যে ব্রিকসের নেতারা দিল্লিতে একত্র হয়েছেন।

বর্তমানে ব্রিকস ১১ সদস্যের একটি জোট। বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে জোটটির প্রভাবও আগের তুলনায় বেড়েছে।

সম্মেলনে বৈশ্বিক শাসনব্যবস্থা, বহুপাক্ষিকতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্য, দুর্যোগ মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর পাশাপাশি চলমান ভূরাজনৈতিক সংঘাত এবং বৈশ্বিক বাণিজ্যে এসব সংকটের প্রভাবও সম্মেলনের আলোচনায় গুরুত্ব পাবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা