September 11, 2026, 6:49 pm

সংসদে বক্তব্য রাখছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি: ভিডিও থেকে নেওয়া

সংসদে ভিন্নমতের সুযোগ নেই, অভিযোগ রুমিন ফারহানার

সংসদে ভিন্নমত প্রকাশের সুযোগ না থাকার অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বুধবার সংসদে নিজের বক্তব্যের সময় তিনি অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আমর্ড পুলিশ ব্যাটালিয়ন বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের ভিন্ন ভিন্ন মত থাকাটাই স্বাভাবিক। তবে মতের ভিন্নতার কারণে কাউকে আক্রমণ বা অশালীন ভাষা ব্যবহার করা কোনোভাবেই সংসদীয় রীতির মধ্যে পড়ে না।

তিনি বলেন, ‘আমার বক্তব্য শেষে কেউ পাল্টা বক্তব্য দিতে পারেন। কিন্তু গতকাল সংসদে আমার আশপাশ থেকে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। এটা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।’

রুমিন ফারহানা আরও বলেন, ২০১৮ সালে আওয়ামী লীগের বিরুদ্ধে সংসদে একা দাঁড়িয়ে কথা বলার সময়ও তিনি আক্রমণের মুখে পড়েছিলেন। তার ভাষায়, শুধু সরকারের পক্ষে ভোট দেওয়ার জন্য বিরোধী দলের আসনে বসে থাকার কোনো অর্থ নেই।

বুধবারের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংসদে এমন অসহিষ্ণু পরিবেশ দেখে মনে হচ্ছে দেশ আবার আওয়ামী লীগ আমলের পরিস্থিতিতে ফিরে গেছে। তখন আওয়ামী লীগের সমালোচনা করলে তারাও সংসদে হট্টগোল করত, আর এখন বিএনপিও একই ধরনের আচরণ করছে বলে মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা