হরমুজ প্রণালীতে দুটি মার্কিন নৌযান ও আটটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।
বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন বাহিনীর হামলায় পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার জবাবে তাদের নৌবাহিনী এই অভিযান চালিয়েছে। এ সময় মার্কিন বাহিনীকে ‘আমেরিকান সন্ত্রাসী বাহিনী’ হিসেবে উল্লেখ করে আইআরজিসি।
আইআরজিসির দাবি, মার্কিন উসকানি ও সহযোগিতায় হরমুজ প্রণালীর ‘নিষিদ্ধ ও বিপজ্জনক অঞ্চল’ অতিক্রমের চেষ্টা করা আরও ১০টি নিয়ম লঙ্ঘনকারী জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিবৃতিতে ইরানি বাহিনী আরও দাবি করে, হরমুজ প্রণালী এখনো তাদের ‘শক্তিশালী ও কর্তৃত্বপূর্ণ নজরদারি ও নিয়ন্ত্রণের’ মধ্যে রয়েছে।
সূত্র: আল জাজিরা