September 6, 2026, 7:26 am

মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাবের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শীর্ষস্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়।
​সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও এলাকার গণ্যমান্য ও নেতৃত্ব স্থানীয় মুরুব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন হবিবপুর গ্রামের সন্তান মোঃ নাসির মিয়া, মোঃ শাহ আলম মিয়াসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
​সংবাদ সম্মেলনে বক্তারা সমাজের সার্বিক উন্নয়ন, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়া সংগঠনের গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ সংগঠনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে ক্লাবের সার্বিক অগ্রগতিতে পাশে থাকার আশ্বাস দেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা