নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী মো. মাসুদ সরকার। তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং লিফলেট বিতরণের মাধ্যমে ভোট ও দোয়া চাইছেন।
নায়েরগাঁও উত্তর ইউনিয়নের বিভিন্ন বাজার, গ্ৰাম, পাড়া মহল্লায় সাধারণ মানুষের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী মাসুদ সরকার। এ সময় তিনি ভোটারদের কাছে তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন এবং ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
মোঃ মাসুদ সরকার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে, যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আধুনিক আইটি প্রশিক্ষণের ব্যবস্থা, মা ও বোনদের আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বয়স্ক ও বিধবা ভাতা প্রদানে স্বচ্ছ ডিজিটাল সেবা চালু, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও নিরাপদ ইউনিয়ন গড়ে তোলা এবং শিক্ষাব্যবস্থার উন্নয়ন।
নির্বাচনী প্রচারণায় মাসুদ সরকার বলেন, মানুষের আস্থা ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চান তিনি। দল-মত নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে একটি সুন্দর, আধুনিক ও উন্নত নায়েরগাঁও উত্তর ইউনিয়ন গড়ে তোলাই তার লক্ষ্য।
তিনি আরও বলেন, সততা, ন্যায় ও মানবিকতাকে রাজনীতির মূল ভিত্তি করে জনগণের সুখ-দুঃখে পাশে থাকতে চান। ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়েই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই তার এগিয়ে চলার প্রেরণা বলেও জানান তিনি।
নির্বাচনী প্রচারণায় সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন মাসুদ সরকার। তার প্রচারণাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।