August 23, 2026, 8:10 am

কাতারের আমিরের অভিনন্দন পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কাতারের আমিরের অভিনন্দন পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

শনিবার (২২ আগস্ট) কাতারের আমিরের প্রশাসনিক কার্যালয় আমিরি দিওয়ান থেকে পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানানো হয়। বার্তায় কাতারের আমির বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণে তাকে শুভেচ্ছা জানান।

কাতারের আমির নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ ও কাতারের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন।

এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথের পর রোববার রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী বঙ্গভবনে প্রবেশ করেন তিনি।

রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনে পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল তাকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যায়। পরে বঙ্গভবন লেনে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘটনা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা