August 23, 2026, 7:32 am

গোপালগঞ্জে আওয়ামী লীগের ছয় নেতার পদত্যাগের ঘোষণা

গোপালগঞ্জে আওয়ামী লীগের ছয় নেতার পদত্যাগের ঘোষণা

গোপালগঞ্জের মুকসুদপুরের কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ছয় নেতা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তারা আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দেন।

রোববার (২৩ আগস্ট) দুপুরে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই পদত্যাগের কথা জানান।

পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সত্যেন্দ্র নাথ সরকার, বাদল বিশ্বাস, গোপাল চন্দ্র বিশ্বাস, দীপক মল্লিক, ৭ নং ওয়ার্ডের সহসভাপতি হিরামন বিশ্বাস এবং সদস্য ব্যাসদেব মল্লিক।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, "আজ (রোববার) থেকে আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজকের পর আমাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।"

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা