August 22, 2026, 1:31 pm

পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পদত্যাগ করেছেন। আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিব নাসিমুল গনির সই করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি কর্তৃক জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

পদত্যাগের পর, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে জহির উদ্দিন স্বপনকে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর বিধি অনুযায়ী এই পদে নিয়োগ পেয়েছেন। উপদেষ্টা পদে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

এদিকে, বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা