August 22, 2026, 1:37 pm

পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী, ইতিহাসে প্রথমবার

পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী, ইতিহাসে প্রথমবার

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মন্ত্রণালয়ে তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেন।

এখন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। নতুন করে দপ্তর বণ্টন হলেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শামা ওবায়েদ ইসলাম তার পদে বহাল থাকছেন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, শুক্রবার রাতেই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে হুমায়ুন কবিরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকতা পায়।

এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করায় কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকলে তো অসুবিধা নেই।’

মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা অর্জন করেছেন এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা