August 21, 2026, 1:31 pm

তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আগামীতে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা রয়েছে।

জানা গেছে, বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। এই রদবদলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। এছাড়া মন্ত্রিসভায় আরও কিছু পরিবর্তন আসছে বলে সরকারের উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে।

আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করবেন। এরপর নতুন চারজন মন্ত্রীর শপথ নেওয়ার কথা রয়েছে। মির্জা ফখরুলের ছেড়ে আসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব বিএনপির নেতা মঈন খান পেতে যাচ্ছেন বলে জানা গেছে।

সরকারের সূত্রে জানা যায়, মঈন খান ও আন্দালিব রহমান ছাড়াও মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন সাচিং প্রু জেরী ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তারা দুজনই বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় সংসদের সদস্য। সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন এবং শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হবেন।

বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হচ্ছেন। এছাড়া, বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা