November 2, 2026, 12:21 pm

শ্রমিক আন্দোলনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে শ্রমিক নেতারা

চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন তৈরি পোশাকশিল্পের শ্রমিক নেতারা। সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং গার্মেন্টস শিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত রয়েছেন। বৈঠকে শ্রমিক নেতারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরবেন বলে জানা গেছে।

এর আগে সোমবার সকালে একই স্থানে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত কিছুদিন ধরে কিছু পক্ষ শ্রমিকদের ব্যবহার করে শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। নিষিদ্ধ সংগঠনের ইন্ধনে আন্দোলনের নামে অস্থিরতা তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, যেসব মালিক উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধ করেছেন এবং যেসব শ্রমিক সংগঠন অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের তালিকা দিতে মালিকপক্ষকে বলা হয়েছে। শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে মালিকদের সহযোগিতাও চাওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা