August 21, 2026, 7:16 am

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে যুবদল নেতাদের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে যুবদল নেতাদের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। এই সাক্ষাৎ বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়।

দলের পক্ষ থেকে রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়ার পর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ এই সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দলের এই গুরুত্বপূর্ণ সময়ে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানান।

যুবদল নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, রুহুল কবির রিজভীর নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদলসহ সকল অঙ্গ-সংগঠন আগামী দিনে দলের আন্দোলন-সংগ্রামে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করবে।

এ সময় রুহুল কবির রিজভী যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বৃহস্পতিবার (২০ আগস্ট) দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়। এর আগে ১৫ আগস্ট তাকে দলের জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা