August 20, 2026, 12:03 pm

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি অভিযোগ করেছে যে, জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হওয়া ঐকমত্য থেকে সরে আসার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তিনি বলেন, রাষ্ট্রপতির পদ অলংকারিক হলেও জাতীয় সংকট ও নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, বাংলাদেশে জাতীয় নির্বাচনকালীন সরকার নিয়ে যে সংকট রয়েছে, তার অন্যতম কারণ দলীয় রাষ্ট্রপতি। তিনি উল্লেখ করেন, জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে কিছু নীতিতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে বিএনপির কোনো নোট অব ডিসেন্ট ছিল না।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আইনসভার উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হওয়ার কথা বলা হয়েছে। এছাড়া, জাতীয় সংসদে দলের বিরুদ্ধে ভোটদানের প্রসঙ্গে স্বাধীনভাবে ভোট দেওয়ার বিষয়েও ঐকমত্য ছিল।

তবে গাজী আতাউর রহমান অভিযোগ করেন যে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জুলাই সনদে ঐকমত্য হওয়া বিষয়গুলোর কোনোটিই মান্য করা হচ্ছে না।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা