August 21, 2026, 12:48 pm

ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্সের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্সের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এ মর্যাদাপূর্ণ ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/২’-এর সমাপনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই কোর্সের মাধ্যমে দেশের বিভিন্ন খাতের নীতি-নির্ধারক ও পেশাজীবীদের নিবিড় প্রশিক্ষণ এবং জাতীয় কৌশলগত বিষয়ে জ্ঞানার্জনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন হলো।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ফেলোদের হাতে কোর্স সম্পন্নের সনদ তুলে দেওয়া হয়। এর মধ্যে ক্যাপস্টোন ফেলো হিসেবে সনদ গ্রহণ করেন কাজী শাহ আরফিন। কোর্সটিতে দেশের নীতিনির্ধারণী বিভিন্ন পেশা ও সেক্টরের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

কোর্স চলাকালে জাতীয় নিরাপত্তা, আধুনিক নেতৃত্ব, অর্থনীতি, সুশাসন, আন্তর্জাতিক কূটনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও অপার সম্ভাবনা নিয়ে বিশদ পর্যালোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত বিভিন্ন স্থাপনা সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে ফেলোরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

কোর্স সম্পন্ন করে ক্যাপস্টোন ফেলো কাজী শাহ আরফিন বলেন, এই কোর্সটি কেবল একটি প্রশিক্ষণ বা সনদ অর্জনের বিষয় ছিল না; বরং দেশ, জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও সমসাময়িক নেতৃত্বকে আরও বিস্তৃত ও সামগ্রিক দৃষ্টিতে বোঝার একটি অসাধারণ সুযোগ তৈরি করেছে। তিনি এনডিসি’র কমান্ড্যান্ট, ফ্যাকাল্টি সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সহকর্মী ফেলোদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সনদ বিতরণের মাধ্যমে কোর্সের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও এখান থেকে অর্জিত কৌশলগত জ্ঞান, নেটওয়ার্কিং ও পারস্পরিক সহযোগিতা দেশের ভবিষ্যৎ নীতিনির্ধারণ এবং অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা