August 19, 2026, 12:37 pm

লক্ষ্মীপুরে বিএনপির সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী ফরাস উদ্দিন

সুনামগঞ্জ প্রতিনিধি :

আগামী স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা স্ব স্ব এলাকায় জনগণের সাথে সম্পৃক্ত হতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করে নিজেদের মনের কথা জানান দিচ্ছেন। তেমনি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন তার নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানে যোগদান করে এই ইউনিয়নের অবকাঠামোগত সমস্যা নিয়ে কথা বলেন।

এ ব্যাপারে তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, আপনার ভোট আমার প্রত্যাশা ও প্রাপ্তির জায়গা থেকে আপনাদের সেবাই আমার প্রধান ব্রত। তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর হলো দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্মীপুর ইউনিয়নবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন যেমন মাদকমুক্ত সমাজ গড়ার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়নি। এগুলো হচ্ছে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু স্বাধীনতা-পরবর্তী যারাই জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, তারা নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার সময় জনগণের এ সকল মৌলিক অধিকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়ে আমূল ভুলে গেছেন।

তিনি জনগণের উদ্দেশ্যে আরও বলেন, এবার আর প্রতিশ্রুতি নয়, একটিবার জনপ্রতিনিধি হওয়ার সুযোগ করে দিন। যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হই, তাহলে আমাকে আপনারা আপনাদের জনতার আদালতে বিচার করে কঠিন শাস্তি দেবেন বলে অভিমত ব্যক্ত করেন।

তিনি জনগণের সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা