August 19, 2026, 3:52 pm

সামুদ্রিক নিরাপত্তায় কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের সমঝোতা স্মারক স্বাক্ষর

সামুদ্রিক নিরাপত্তায় কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা ও জরুরি উদ্ধারকাজে সমন্বিত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী সাংবাদিকদের এ তথ্য জানান।

নৌপরিবহন অধিদপ্তর বাংলাদেশের Maritime Safety Administration হিসেবে জাহাজের নিরাপত্তা এবং সামুদ্রিক দূষণ প্রতিরোধের দায়িত্ব পালন করে। অপরদিকে, বাংলাদেশ কোস্ট গার্ড একটি আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে সামুদ্রিক এলাকায় আইন প্রয়োগ করে।

এই সমঝোতা স্মারকটি সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার একটি কাঠামো প্রদান করবে। এতে দায়িত্ব ও কর্তব্যের সুস্পষ্ট সমন্বয়, তথ্য ও কারিগরি তথ্যের আদান-প্রদান এবং যৌথ প্রশিক্ষণ ও মহড়ার আয়োজনের সুযোগ সৃষ্টি হবে।

নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে এই সমঝোতা স্মারক বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও প্রশাসনিক সক্ষমতা আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক সামুদ্রিক দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়নে সহায়ক হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা