সারাদেশের হাই স্কুল ও মাদরাসাগুলোতে ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এই নিয়োগের প্রক্রিয়া শুরু করার আগে যাদের বিভিন্ন দূর-দূরান্তে পোস্টিং রয়েছে, তাদের ট্রান্সফারের ব্যবস্থা করা হবে।
মন্ত্রী সোমবার (১৭ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ট্রান্সফারের বিষয়টি শুরু হওয়ার পর এর স্বচ্ছতা কিভাবে নিশ্চিত হবে, সেই প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি চালু হওয়ার পর দেখা যাবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষকদের অবসর ভাতা সারাদেশব্যাপী দেওয়া শুরু হয়েছে এবং শিক্ষক নিয়োগের প্রস্তুতি সব ক্ষেত্রেই শুরু হয়েছে।
তিনি উল্লেখ করেন, প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার হেডমাস্টার নেই এবং সেই বিষয়টির মামলা নিষ্পত্তি করা হয়েছে। পাবলিক স্কুলগুলোর প্রতিষ্ঠানপ্রধানের রিটেন পরীক্ষার পর মামলার সম্মুখীন হওয়া বিষয়টিও শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই ভাইভার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।