August 14, 2026, 9:49 am

ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি খারিজ করেছে হাইকোর্ট

ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি খারিজ করেছে হাইকোর্ট

হাইকোর্ট ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় বলে রায় দিয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত রায়ে আদালত একটি দেওয়ানি রিভিশন আবেদন খারিজ করে পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল রেখেছে।

গত ৯ জুলাই বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। মামলাটি ছিল ‘অমর কুমার দাসের উত্তরাধিকারী লিলি রানী দাস ও অন্যান্য বনাম ড. মনোরঞ্জন মহুরী ও অন্যান্য’ শীর্ষক।

রায়ে হাইকোর্ট উল্লেখ করেছেন, ভাইয়ের বিধবা স্ত্রীর জীবদ্দশায় ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকারী হওয়ার সুযোগ নেই। স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রী ওই সম্পত্তির অধিকার পান, তবে তিনি তা হস্তান্তর করলে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না।

মামলার নথি অনুযায়ী, চট্টগ্রামের পটিয়া উপজেলার রামকান্ত বিশ্বাস ১৯২০ সালে ছেলে সতীশ চন্দ্র বিশ্বাসের নামে জমি কিনেছিলেন। সতীশের মৃত্যুর পর তার স্ত্রী সাবিত্রী বালা ১৯৯৬ সালে জমিটি বিক্রি করেন। এই বিক্রয়কে জাল দাবি করে রামকান্তের মেয়ে শৌল বালা দাস ১৯৯৮ সালে আদালতে মামলা করেন।

পটিয়ার আদালত ২০০০ সালে শৌল বালার মামলা খারিজ করে। পরে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা জজ আদালতেও আপিল খারিজ হয়। এরপর ২০০৮ সালে হাইকোর্টে দেওয়ানি রিভিশন আবেদন করা হয়, যা দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর খারিজ করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা