August 14, 2026, 9:49 am

এমপি মোবাশ্বের আলমের বিরুদ্ধে ফেসবুকে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ

এমপি মোবাশ্বের আলমের বিরুদ্ধে ফেসবুকে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ

কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী মোবাশ্বের আলম ভূঁইয়ার বিরুদ্ধে ফেসবুকে সমালোচকদের প্রতি অশালীন ভাষায় গালিগালাজ এবং তুলে আনার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এমপি মোবাশ্বের আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘হায়রে অপরাজনীতি, মিছিল করল আওয়ামী লীগ, খুশি হলো গফুর লীগ, ব্যর্থ হলো এমপি, বিচার করবে জনগণ।’ এর পর একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘মাননীয় এমপি মহোদয়, স্থানীয় সরকার নির্বাচনের সময় বোঝা যাবে যে আপনার সমন্বয়কেরা কতটুকু বিএনপিকে সুসংগঠিত করেছে।’ এমপির প্রতিক্রিয়ায় অশালীন ভাষায় গালিগালাজ করা হয়।

একই পোস্টে আরেক মন্তব্যের জবাবে এমপি সরাসরি হুমকি দিয়ে লেখেন, ‘তোকে কানে আর গালে মারমু।’ এমপির এই মন্তব্যের পর নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করার সময় মোবাশ্বের আলম নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং বলেন, ‘আমি যা লিখেছি সত্য লিখেছি।’

তিনি আরও দাবি করেন, ‘হ্যাঁ, আমি গালি দিয়েছি। তার বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করেছি, পেলে ধরে নিয়ে আসব।’ এমপির এমন বক্তব্য সচেতন নাগরিক সমাজের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা