সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায় কখনো বিজিবি”র সোর্স কখনো পুলিশের সোর্স পরিচয় দানকারী চোরকারবারী মোঃ ইসহাক মিয়ার নেতৃত্বে বড়ছড়ার রসেল মিয়া,রাহান মিয়া,গভীর রাতে সীমান্ত চেকপোষ্ট অতিক্রম করে ভারতের ভেতর থেকে চুনাপাথর এনে বড়ছড়া ট্যাকেরঘাট বিজিবি”র ক্যাম্পের পাশে বড়ছড়া এলাকায় নাঈমের দোকান সংলগ্ন রোড দিয়ে এসে পশ্চিমে মোড় দিয়ে মেইন রোডের দক্ষিণে সাফিকের ডিপোর পশ্চিম পাশে,ফরহাদের ডিপোর দক্ষিন কর্ণারে এবং জসিমের ডিপোর ভেতরের খোলা জায়গাতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চুনাপাথর রাখা হয়েছে এবং তা আজ বৃহস্পতিবার রাতে নৌকায় লোড করে পাচার হওয়ার সম্ভাবণা রয়েছে বলে স্থানীয়রা জানান।
এগুলো গভীর রাতে বড় বড় স্ট্রীলবডি নৌকায় করে পাশ্ববর্তী নেত্রকোণা জেলার কলমাকান্দায় পাচার করা হবে বলে বিশ্বস্থ সূত্রে জানা যায়।
স্থানীয়রা জানান চোরাকারবারী ইসহাক মিয়ার নেতৃত্বে ঐ সমস্ত নামাংঙ্কিত ব্যাক্তিরা প্রতিরাতে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সীমান্ত বাহিনীর চোখ ফাঁকি দেয় ভারতে অনুপ্রবেশ ২০ জন শ্রমিক ঠেলাগাড়ি দিয়ে গত চারদিনে ভারত থেকে ১০০ টন অবৈধ ভারতীয় চুনাপাথর এনে মজুত করে রেখেছেন। এছাড়াও ভারতীয় কসমেট্রিসক্রসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রীর সাথে ভারতীয় মদও নামানো হয়। চুনাপাথরের যার বর্তমান বাজার মূল্যে তিনলাখ টাকা হবে। চোরাকারবারী ইসহাক মিয়া তাহিরপুর উপজেলার ৩নং বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত রুসমত আলীর ছেলে।
এ ব্যাপারে ট্যাকেরঘাট অঞ্চলের বিজিবি”র কোম্পানী কমান্ডার মোঃ আব্দুর রহিমের নিকট ডিপোগুলোর পাশে অবৈধ ভারতীয় চুনাপাথর রাখার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমরা প্রতিদিন এসব অবৈধ ভারতীয় মালামাল ধরা এবং চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি।