September 29, 2026, 6:07 am

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৫১২ জন গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৫১২ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৯ জন, লালবাগ বিভাগ থেকে ৪০ জন, ওয়ারী বিভাগ থেকে ৭০ জন, মতিঝিল বিভাগ থেকে ৭১ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৭ জন, মিরপুর বিভাগ থেকে ১১৬ জন, গুলশান বিভাগ থেকে ৫৬ জন, উত্তরা বিভাগ থেকে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে পুলিশ এক কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ৫০ বোতল এস্কাফ (Eskuf) সিরাপ, ৪ গ্রাম হেরোইন, ৫টি মোটরসাইকেল ও ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করেছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা