August 13, 2026, 11:51 am

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

জামিন আবেদনের শুনানি চলাকালে ডনের পক্ষে আইনজীবী মো. তরিকুল ইসলাম (জুয়েল) বক্তব্য দেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

জামিন আবেদনে উল্লেখ করা হয়, ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং তিনি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। তাই জামিন দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে দাবি করা হয়।

গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ডনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। প্রথমে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে হত্যা মামলা করা হয়। ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা