August 13, 2026, 9:16 am

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামিতার অভিযোগে দুই শিক্ষার্থী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামিতার অভিযোগে দুই শিক্ষার্থী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দুই আবাসিক শিক্ষার্থীকে সমকামিতার অভিযোগে শৃঙ্খলাভঙ্গের কারণে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

হল কর্তৃপক্ষের দাবি, তদন্তে অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়েও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

হল সংসদের জিএস আহমেদ আল সাবাহর পাঠানো বার্তায় জানানো হয়, অভিযোগ পাওয়ার পর অভিযোগকারী শিক্ষার্থীর পক্ষে প্রশাসনের কাছে শাস্তির আবেদন করা হয়। এরপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত শেষে অভিযোগের পক্ষে ‘অকাট্য প্রমাণ’ পাওয়ার দাবি করে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন আফিফ হাসান নীরব এবং আরিফুল হক শুভ।

জিএসের বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে দুই শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে হল থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের প্রক্রিয়া চলছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা