সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত যোগদানের দাবিতে রাজধানীর শাহবাগে সড়কে অবস্থান নিয়েছেন।
রোববার (২ আগস্ট) বেলা ১১টা থেকে তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন। এরপর জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন, যার ফলে সড়কের একপাশে যান-চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ সদস্যরা সড়কের অপর লেন দিয়ে দুইপাশের যান-চলাচলের ব্যবস্থা করেছেন।
উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ অক্টোবর থেকে সুপারিশপ্রাপ্তদের যোগদানের তারিখ ঘোষণা করলেও প্রার্থীরা চলতি অগাস্ট মাসেই যোগদানের দাবি জানাচ্ছেন।