July 29, 2026, 4:50 pm

নাশকতা মামলায় সাবেক প্রধান শিক্ষক গ্রেপ্তার

মোহাম্মদ আসাদ :
জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় সাবেক এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত প্রধান শিক্ষকের নাম ওমর আল ফারুক (৬০)। তিনি সারমারা নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বগারচর ইউনিয়নের সারমারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৫ সালে বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গ্রেপ্তারের পর ওমর আল ফারুককে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা