কুষ্টিয়ার ভেড়ামারায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর সুমন হোসেন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমন হোসেন (৩২) উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ দক্ষিণপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। তার পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুই সন্তান রয়েছে।
পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখে সোমবার ভোর সকালে বাড়ি ফেরেন সুমন। দেরিতে ঘরে ফেরা নিয়ে স্ত্রীর সঙ্গে তার তর্ক হয়। পরে সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।
নিহতের স্ত্রী জেনি খাতুন বলেন,
ভোর ফুটবল খেলা দেখে বাড়িতে ফেরে সুমন। তাকে শুধু বলেছিলাম, এখন তোমার আসার সময় হলো। তখনি আবার বাড়ি থেকে মাঠের দিকে বের হয়ে যায়। এরপর আমি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। ভোরে হঠাৎ ঘুম ভেঙে দেখি ঘরের আড়ার সঙ্গে সুমনের মরদেহ ঝুলছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় সুমনদের বাড়ি থেকে চিৎকার শুনে তিনি সেখানে যান। ঘরের ভেতরে সুমনকে ঝুলন্ত অবস্থায় দেখে অন্যদের সহযোগিতায় তাকে নামানো হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
বিশ্বকাপ ফাইনাল দেখে ফেরার পর স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি, যুবকের আত্মহত্যাবিশ্বকাপ ফাইনাল দেখে ফেরার পর স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি, যুবকের আত্মহত্যা
ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, সুমন হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, রাতে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়েছিল। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।