July 2, 2026, 8:50 pm

আগামী অক্টোবরে ইউপি দিয়ে আমরা স্থানীয় নির্বাচন শুরু !

ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন আগে হবে। তারপর হবে উপজেলা পরিষদ নির্বাচন।

এক্ষেত্রে ৩১ জুলাইয়ের মধ্যে যাদের বয়স ১৮ হবে, তারাও যোগ হবেন ভোটার তালিকায়।
বৃহস্পতিবার (২ জুলাই) নির্বাচন ভবনে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান।

তিনি বলেন, আমরা শুধুমাত্র এখন ইউনিয়ন আর পৌরসভা নির্বাচন করতে পারি। আর সিটি কর্পোরেশন কারো সাথে জড়িত না।

জেলা পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন কখনো হবে না, যতক্ষন না আমি এই দুইটা (ইউপি ও পৌরসভা) করবো। কারণ এদের মেম্বার-চেয়ারম্যান ওখানে সদস্য।
তাই ১০০ ভাগ জেনে নেন যে, আমাদের পৌরসভা এবং ইউনিয়ন ইউনিয়ন করে উপজেলা করতে হবে।
নতুন ভোটাররা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারবে কিনা এমন বিষয় সামনে আনলে এই নির্বাচন কমিশনার বলেন, এটা ৩০ জুন ছিলো। পরে তারা (কর্মকর্তার) বললো যে একটু বাড়িয়ে দেন। পরে সেটা আমরা ৩১ জুলাই পর্যন্ত করে দিয়েছি। এটা এমনিতেই আমরা আমাদের আলাপ-আলোচনার মধ্যে বলেছি যে…আমরা ৩১ জুলাই পর্যন্ত পারবো। এখন আমরা যদি অক্টোবরে ভোট করি, তাহলে পেছনে যেতেতো আর অসুবিধা নাই। যারা করতে তারা বলেছে পারবে; এটা আমরা শিওর হয়েছি। তারপর পোলিং সেন্টার কতটুকু বাড়তে হবে সেটা একটা লিস্ট করা হয়েছে।

তিনি বলেন, কর্মকর্তারা আমাদের একটা চার্ট দিয়েছে, যে কোন কাজগুলো কখন কর‍তে হবে। ভোটার লিস্ট আমরা কোন পর্যন্ত শুরু করতে পারবো। আমরাতো ভোটার লিস্ট আইন চেঞ্জ করেছি। এটা হয়তো প্রকাশ করে নাই। কিছু কিছু হয়তো প্রকাশ করবে। ওই পর্যন্ত (৩১ জুলাই) আমরা ভোটার লিস্টে যোগ দিতে পারবো এবং তারা আগামী ভোটে ভোট দিতে পারবে।

সম্প্রতি তিনি বলেছেন, আগামী অক্টোবরে ইউপি দিয়ে আমরা স্থানীয় নির্বাচন শুরু করবো। এর ৪৫ দিন আগে তফসিল হবে।

এদিকে ইসি সচিবালয়ের তৈরি করা প্রস্তাবনায় জানা গেছে, ১ অক্টোবর ভোটের তারিখ ধরে তার ৪০ থেকে ৪৫ আগে তফসিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এক্ষেত্রে অক্টোবর থেকে মার্চের মধ্যে স্থানীয় সরকারগুলোর ভোট শেষ করতে চায় কমিশন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা