গাজী সোহল :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে থানা পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ১০০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া বাকিদের মধ্যে হত্যা মামলায় একজন, ধর্ষণচেষ্টা মামলায় একজন, ডাকাতির প্রস্তুতি মামলায় একজন, চুরির মামলায় দুজন, বৈষম্যবিরোধী আন্দোলন–সংক্রান্ত মামলায় একজন এবং সিআর ওয়ারেন্ট মূলে একজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট নয়জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,মো. জসিম (৩৮), মো. ইব্রাহীম আকাশ (২৭), মো. সাকিল (৩৫), রাকিবুল ইসলাম ওরফে রবিন (৩০), মো. আলী আজগর (৪৫), নার্গিস, মো. রিদয় হাসান (২২), মো. সালাম (৩২) এবং মো. আনু মিয়া (৩৬)। তাঁদের সবার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায়, একজনের স্থায়ী ঠিকানা পটুয়াখালীতে বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।