August 11, 2026, 11:46 am

আগামী দুই বছরে জ্বালানি সংকট থেকে উত্তরণের লক্ষ্যে সরকারের উদ্যোগ

আগামী দুই বছরে জ্বালানি সংকট থেকে উত্তরণের লক্ষ্যে সরকারের উদ্যোগ

আগামী দুই বছরের মধ্যে জ্বালানি সংকট থেকে পুরোপুরি উত্তরণের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ ও জ্বালানিতে চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি রয়েছে এবং এজন্য তিনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করেন।

বর্তমান গ্যাস সংকটের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে আছে। একটি বয়লারের কার্যক্রম শুরু করা হয়েছে, তবে পুরো এফএসআরইউ চালু করতে হলে বর্তমান বয়লারের উৎপাদন বন্ধ রাখতে হবে।

সরকার আগামী সাড়ে চার বছরে নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গ্যাসের উপর চাপ না কমালে সংকট আরও বাড়তে পারে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা