August 11, 2026, 11:51 am

নিয়োগ বাণিজ্য নিয়ে জামায়াত আমীরের সমালোচনা

নিয়োগ বাণিজ্য নিয়ে জামায়াত আমীরের সমালোচনা

নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রেখে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নিয়োগ বাণিজ্যের জায়গাটাকে অনেকেই মধুর চাক মনে করেন। ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে। এই সংস্কৃতি বন্ধ করতে হবে।’

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘বর্তমানে সব জায়গায় চুরি-চামারি ও লুটপাট শুরু হয়েছে। চাঁদাবাজদের হাত বন্ধ করতে হবে, দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে হবে।’

তিনি দেশের জন্য একবার নয়, শতবার রাজপথে নামার প্রতিশ্রুতি দেন এবং বলেন, ‘দেশের মানুষের বিরুদ্ধে যারাই যাবে, তাদের এই দেশে থাকা হবে না। দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা