August 9, 2026, 5:52 am

বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

জয়পুরহাটের কালাইয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের ইটাতলা গ্রামের শালুকগাড়ী পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন ইটাতলা গ্রামের জপির উদ্দিনের ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে জামাল উদ্দিন শালুকগাড়ী পুকুরের পানি কমাতে বিদ্যুতের লাইন টেনে একটি পাম্প সেট করেন। সারারাত পাম্প চালানোর পর সকালে তার ছেলে রাসেল (১২) পাম্পের লাইন খুলে দিতে পুকুরে নামেন। এ সময় বাবার চিৎকার শুনে জামাল উদ্দিন পুকুরে ঝাঁপিয়ে পড়েন।

পুকুরে নামার পর জামাল উদ্দিন বরেন্দ্র পাম্পের ছেড়া-ফাঁটা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং আহত ছেলে রাসেলকে ভর্তি করা হয়।

কালাই থানার ওসি তদন্ত দিপেন্দ্রনার্থ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া আয়াতুল্লাহ মোজতবা খামেনি দীর্ঘদিন ধরেই জনসমক্ষে অনুপস্থিত ছিলেন। যুদ্ধাবস্থার মধ্যে আড়াল থেকেই তিনি ইরানের নেতৃত্ব ও শাসনব্যবস্থা পরিচালনা করে আসছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন এবার দীর্ঘদিন পর মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। শনিবার (৮ আগস্ট) টেলিগ্রামে প্রকাশ করা ভিডিওটি। ভিডিওটিতে দেখা যায়, মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন। তাকে দেখে মনে হচ্ছিল, তিনি তার আশেপাশের মানুষের সঙ্গে কথা বলছেন। ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, মেহেরের প্রতিবেদনে তা নির্দিষ্ট করে বলা হয়নি। এমনকি তাঁকে ঘিরে রাখা মানুষগুলোর পরিচয়ও প্রকাশ করা হয়নি। ইরানের সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে মেহের নিউজ কোনো তথ্য দেয়নি। এমনকি মোজতবাকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। এর আগে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের অন্যান্য শহরে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং সাধারণ নাগরিক নিহত হন। এর জবাবে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। দীর্ঘদিন পর মোজতবা খামেনির উপস্থিতির ভিডিও সামনে আসায় ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা ও বর্তমান কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। মার্চের শুরুর দিকে দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে।

ফেসবুকে আমরা