November 13, 2026, 11:27 pm

১৭ বছরে ব্যর্থতার দায় নিয়ে প্রশ্ন তুললেন তাজনূভা জাবীন

১৭ বছরে ব্যর্থতার দায় নিয়ে প্রশ্ন তুললেন তাজনূভা জাবীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাজনূভা জাবীন বিজেপির সভাপতি আন্দালিভ রহমান পার্থ এমপিকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন, ১৭ বছরে তাদের ব্যর্থতার কোনো দায় নেই কি? তিনি বলেন, 'জুলাইয়ে জন্ম নেওয়া এদের সঙ্গে বর্ষীয়ানদের তুলনা করা ঠিক নয়।'

সম্প্রতি তাজনূভা জাবীন তার ফেসবুক আইডিতে পার্থের একটি ভিডিও শেয়ার করে এ মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, 'জাতিকে ১৭ বছরের স্বৈরশাসক থেকে মুক্ত করেছে এরা।' তিনি আরও বলেন, 'বড় রাজনৈতিক পরিচয় বংশ পরম্পরায় পাওয়া হলেও তা জাতির কোনো কাজে আসেনি।'

তাজনূভা জাবীন বলেন, 'ছাত্ররা ৫ আগস্টের পরে কি করতে পেরেছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তারা জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত সফল হয়েছে।' তিনি দাবি করেন, '৫ আগস্টের আগের তাদের অবদান অস্বীকার করার রাজনীতি করবেন না।'

তিনি আরও বলেন, 'এদের গণ-অভ্যুত্থান নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রয়েছে, যা অনেকের চোখে দেখা যায়।' সবশেষে তিনি মন্তব্য করেন, 'রাজাকার ডেকে থামানো যায়নি, জুলাই বিক্রেতা ডেকেও থামানো যাবে না।'

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা