August 6, 2026, 4:41 pm

জুলাই আন্দোলনে সাংস্কৃতিক কর্মীদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: বিএনপি নেতা

জুলাই আন্দোলনে সাংস্কৃতিক কর্মীদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: বিএনপি নেতা

জুলাই আন্দোলনে সাংস্কৃতিক কর্মীদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। তিনি বলেন, গণআন্দোলন কখনো শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকে না। মানুষের বিবেক জাগ্রত করতে সংস্কৃতি অত্যন্ত শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখা আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিফতাহ্ সিদ্দিকী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক অধ্যায়। এ আন্দোলনে রাজপথের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরাও সাহসিকতা, সৃজনশীলতা ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা আমাদের ঐক্য, দায়িত্ববোধ ও গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার আহ্বান জানায়। নতুন প্রজন্মের দায়িত্ব হবে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংস্কৃতির মাধ্যমে সংরক্ষণ করা।

সমাবেশে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, মদন মোহন কলেজের অধ্যাপক লে. কর্নেল মনিরুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান টুটুল, এবং সিলেট মহানগর বিএনপির সাংস্কৃতিক সম্পাদক তাজ উদ্দিন মাসুম।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা