August 18, 2026, 2:38 pm

বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে ও বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে ও বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তী নিয়োগের আগ্রহের কথাও জানিয়েছে দেশটি।

ঢাকা সফররত সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহী। ফিশারিজ, ফুড, এনার্জি, নবায়নযোগ্য জ্বালানি, সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স-এ ধরনের বিভিন্ন সেক্টরে তাদের দক্ষতা কাজে লাগিয়ে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।

শামা ওবায়েদ জানান, সৌদি আরবে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে বিনিয়োগ নিয়ে। সেখানে বিডার চেয়ারম্যানসহ অনেকে অংশগ্রহণ করবেন। বাংলাদেশে একটি পলিটিক্যাল কনসালটেশন মিটিং এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং শিগগিরই অনুষ্ঠিত হবে।

দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে সৌদির আগ্রহের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তারা আরও বেশি দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সৌদি ক্রাউন প্রিন্স ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীর সৌদি সফরের বিষয়ে আলোচনা চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা