August 4, 2026, 1:33 pm

ফরিদাবাদে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

ফরিদাবাদে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩০ সেকেন্ডের মধ্যে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে একটি বেসরকারি স্কুলের ভেতরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষিকার চিৎকার শুনে বাইরে এসে তারা দেখেন মুখ ঢাকা আততায়ী তার ওপর হামলা চালাচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত যুবক স্কুলে ঢুকে শিক্ষিকাকে ডাকার পর সংকেত দিয়ে বাইরে আসতে বলে এবং পরে তার গলা চেপে ধরে একাধিকবার আঘাত করতে থাকে।

হামলার পর, অভিযুক্ত যুবক প্রশাসনিক কর্মকর্তাদের দিকে তেড়ে আসে এবং পরে নম্বর প্লেটহীন একটি মোটরসাইকেলে পালিয়ে যায়। আহত শিক্ষিকাকে উদ্ধার করে আল ফালাহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার শিকার শিক্ষিকার নাম সন্ধ্যা। ঘটনার দুই ঘণ্টার মধ্যে পুলিশ ২১ বছর বয়সী অভিযুক্ত যুবক অমিতকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অমিত দীর্ঘদিন ধরে সন্ধ্যাকে উত্ত্যক্ত করে আসছিল। কিছুদিন আগে সন্ধ্যার দায়ের করা ইভটিজিংয়ের অভিযোগের প্রেক্ষিতে অমিত প্রকাশ্যে ক্ষমা চাইলেও, সে প্রতিশোধ নিতেই এই নির্মম ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা