August 3, 2026, 10:09 am

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দেশের পরিবেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে জনগণের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারের একার উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিকের সচেতন অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ভিডিও বার্তায় তিনি দেশের পরিবেশের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন এবং জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে আবর্জনার স্তুপ দেখা যায়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। তিনি উল্লেখ করেন, ৩০-৪০ বছর আগে পরিবেশের অবস্থা বর্তমানের মতো ছিল না। বর্তমানে বিভিন্ন জায়গায় ব্যবহৃত প্লাস্টিকের বোতল, টিস্যু ও অন্যান্য আবর্জনা ছড়িয়ে আছে।

তিনি বলেন, যদি সবাই সচেতন হন এবং আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলেন, তবে পরিবেশের উন্নতি সম্ভব। প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে গিয়ে আবর্জনার সমস্যা দেখার অভিজ্ঞতা শেয়ার করেন এবং জনগণকে পরিচ্ছন্নতা রক্ষায় সহযোগিতা করতে বলেন।

প্রধানমন্ত্রী বলেন, "আমাদের দেশটা সকলের। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তাহলে আমরা একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারবো।" তিনি দেশবাসীকে পরিবেশের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটি আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ দেশ নিশ্চিত করবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা