তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোর মোহাম্মদ সালাহকে পেতে একটি নতুন প্রস্তাব দিয়েছে। সম্প্রতি এই ক্লাবটি সালাহর জন্য অবিশ্বাস্য একটি চুক্তির প্রস্তাব নিয়ে এসেছে, যা ফুটবল বিশ্বে আলোচনা সৃষ্টি করেছে।
দলবদল বিষয়ক সাংবাদিক ইয়াগিজ সাবুনকোগলুর প্রতিবেদনে জানা যায়, ট্রাবজোনস্পোর বেসিকতাসের কাছ থেকে সালাহকে কেড়ে নিতে সক্ষম হয়েছে। তারা সালাহর উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষ করেছে এবং দুই বছরের জন্য বার্ষিক ১ কোটি ৭০ লাখ ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে।
সালাহ তার পরিবারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে, এখনও একটি বিষয় নিয়ে সমঝোতা বাকি রয়েছে—সালাহর জার্সি বিক্রির শেয়ার। ধারণা করা হচ্ছে, খেলোয়াড়ের পক্ষে ২০ থেকে ২৫ শতাংশ শেয়ার যথেষ্ট হবে।
ট্রাবজোনস্পোরকে সালাহকে পেতে কোনো ট্রান্সফার ফি দিতে হবে না। লিভারপুলের সঙ্গে সালাহর চুক্তির মেয়াদ প্রায় এক বছর থাকলেও তিনি বর্তমানে ক্লাববিহীন। গত ১ জুলাই থেকে তিনি কোনো ক্লাবে নেই।
এর আগে বেসিকতাস জানিয়েছিল যে, তারা সালাহর সঙ্গে ব্যক্তিগত সম্মতিতে পৌঁছেছে এবং এক বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে। তবে ট্রাবজোনস্পোর তাদের প্রস্তাবের মাধ্যমে বেসিকতাসের চেয়ে ৭০ লাখ ইউরো বেশি দিতে প্রস্তুত রয়েছে।