August 3, 2026, 12:58 pm

জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামির প্রতিষ্ঠানের অর্থে ম্যারাথনের অভিযোগ

জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামির প্রতিষ্ঠানের অর্থে ম্যারাথনের অভিযোগ

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ন্যাশনাল এগ্রিকেয়ার (NAC)-এর মালিক কে.এস.এম. মোস্তাফিজুর রহমান (শ্যামল) এর প্রতিষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ উঠেছে।

মোস্তাফিজুর রহমান অতীতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তিনি বগুড়ার শেরপুরে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ প্রকল্পের প্রধান পরিকল্পনাকারী ও বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ছিলেন।

অভিযোগ রয়েছে, ৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের হওয়া জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট একটি হত্যা মামলায়ও তিনি আসামি হন। এছাড়া, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশক্তির সঙ্গে আর্থিক সহায়তার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়েছে।

১ আগস্ট শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ৫ কিলোমিটার ম্যারাথনে ‘ছাত্রশক্তি’ ও ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত অনুষ্ঠানের নেপথ্যের অর্থদাতা ছিলেন মোস্তাফিজুর রহমানের প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকেয়ার (NAC)।

এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের একাংশের শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, যদি এসব অভিযোগ সত্য হয়, তবে এমন অর্থায়ন জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা