August 1, 2026, 9:52 am

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার (০১ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিশেষ দূত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে। তিনি উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ট্রাভেল অ্যাডভাইসাসির ইতিবাচক সংশোধন করেছে, যা বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা।

বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের (এফডিএ) সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। মি. গোর আশ্বাস দেন যে, বাংলাদেশে এফডিএর পরীক্ষাকার্য পুনরায় শুরু করার বিষয়ে তিনি সহায়তা করবেন।

প্রধানমন্ত্রী মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান এবং বিশেষ দূত জানান, বাংলাদেশে ডিএফসির বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে কাজ করবে। ঢাকায় মার্কিন বিনিয়োগকারীরা শিগগিরই একটি U.S. Investor Summit আয়োজন করতে আগ্রহী।

রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। বিশেষ দূত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তার সফরের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার জন্য প্রশংসা করেন। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা