August 1, 2026, 9:05 am

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

আজ শুক্রবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন। তিনি ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে গিয়ে এই পরিদর্শনে অংশ নেবেন।

গোর বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তার একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গভীর ও বন্ধুত্বপূর্ণ, যা ক্রমেই শক্তিশালী হচ্ছে। তিনি বলেন, বৈঠকে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে আলোচনা হয়েছে এবং যুক্তরাষ্ট্রকে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে শেষ হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা