August 17, 2026, 4:34 am

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে জুলাইয়ের গণহত্যার অভিযোগে তদন্তের দাবি

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে জুলাইয়ের গণহত্যার অভিযোগে তদন্তের দাবি

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে জুলাইয়ের গণহত্যার অভিযোগে নিরপেক্ষ তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ আহ্বান জানান।

মাসুদ সাঈদী বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের পর মোহাম্মদ সাহাবুদ্দিন আর সাংবিধানিক ও আইনগত বিশেষ সুরক্ষার আওতায় নেই। তাই তার বিরুদ্ধে তদন্ত পরিচালনা এবং আইনি প্রক্রিয়া শুরু করার উপযুক্ত সময় এসেছে।

তিনি আরও জানান, সাহাবুদ্দিন চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। এ অবস্থায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান যাতে তিনি জবাবদিহিতা এড়িয়ে দেশত্যাগ করতে না পারেন।

মাসুদ সাঈদী বলেন, শহীদদের আত্মত্যাগের প্রশ্নে কোনো ধরনের আপস গ্রহণযোগ্য নয়। ন্যায়বিচার নিশ্চিত করতে সাহাবুদ্দিনকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, তাকে কোনো ধরনের ‘সেইফ এক্সিট’ বা গোপন সমঝোতার সুযোগ দেওয়া হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘শহীদের রক্তের সঙ্গে কোনো বেইমানি সহ্য করা হবে না। ইনকিলাব জিন্দাবাদ।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা